
শাহজালাল সুজন
ময়ূরের লেজ কাকে পরে
দেখায় কত সাজ,
রূপের প্রকাশ এই জগতে
করে নানান কাজ।
সবুজ কিংবা লাল মরিচে
চোখ মুখে ঝাল,
আবোল তাবোল বহু সাজে
কাটায় মানুষ কাল।
কথা কাজে গরমিল করে
পচন তাদের মন,
নিজের স্বার্থে ব্যঘাত হলে
সাজায় ক্ষেত্রে রণ।
স্বভাবের দ্বার রুদ্ধ এখন
অসুর করে বাস,
অভাব ঢুকে রন্ধ্রে রন্ধ্রে
শুদ্ধ মন হয় নাশ।
অমানুষ সব অন্তর জুড়ে
সদাই পুষে রোষ,
পরের দোষে বুলি ছুঁড়ে
নিজের স্বভাব দোষ।



