
নক্ষত্রের মতো তুমিও নিভে যেও না।
শত শতাব্দী ধরে তারাদের আলোর মতো মুছে যেও না তুমি।
জেগে থাকো চোখের তারায়,
যেমন করে আলোকবর্ষ পেরিয়ে
ছুঁয়ে যায় চোখ, তুমিও থাকো।
হয়ত ভালো হতো কখনো দেখা না হওয়া!
আলো চাইতে চাইতে
এখন মনে হয় গভীর আঁধার ভালো,
আলো কেবলই মিথ্যে আশার দীপ্তি ছড়ায়।
আঁধার নিভে যায় না!
পরের জনমে নিকষ কালো আঁধার হবো।



