কবিতাসাহিত্য

অচল প্রেম

হাফিজুর রহমান


আমি তো ভুলেই গেছি প্রায়
কোথায় হয়েছিল দেখা
কী হয়েছিল কথা
সেই – কবে!
কেন যেন মনে পড়ে না আর
সরে যাওয়া অনেক দূরে
পাই না কখনও কষ্ট
সে-সব ভেবে।

এখন আমার সংসার জীবন
ঐ সময়টা ছিল প্রেমের
প্রেম আর সংসার
অগ্নি – জল!
স্বপ্ন আর বাস্তবতা এরকমই
স্বপ্নে সদ্য-পোড়া যন্ত্রণা
সংসারের কর্মযজ্ঞে
শুধুই উত্তাল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension