
প্রতিবার যতবার যখনই আমি
তোমার কাছাকাছি যাই
কোন অজানা শক্তি ধাক্কা দেয়
ছিটকে পড়ি বিশ্বের অরক্ষিত প্রান্তে
পরাবৃত্তাকার পথে ছুটে আসি আবার
আনন্দের চিহ্ন আলোকিত সমারোহে
কতটা কাছে ভিড়তে পারা যায়!
অতঃপর তূরীয় রাশি সমাধানের ধাক্কা
দূর প্রান্তে ছোটা গুলতির কৌশলে!
আমরা কি কখনো সঙ্গী হবো না?
অন্য সময়, স্থান কিংবা অন্য মহাবিশ্বে?



