
তূয়া নূর
যতবার তুমি দূরে চলে যাবে অজুহাতের আঙুল নেড়ে,
ফিরে এসে কোনদিন দেখবে—
কোন একটা তারা ঝরে গেছে আকাশ থেকে।
ফিরে এসে দেখবে এ পাড়ায় তোমাকে কেউ চেনে না।
কিছু না হারালেও জীবন থেকে হারিয়ে যেতে পারে এক চিমটি সময়—
যদি বুঝে উঠতে পারো সময়ের দামটা কত ছিল।
একদিন কাঁপা বুক নিয়ে যে বাড়ির সামনে তুমি দাঁড়াতে,
সেখানে সেই বাড়িটা নেই, মধুমঞ্জরী লতায় জড়ানো সেই ফটকটা নেই,
নাম ফলকটাও নেই।
সেখানে এখন অনেক মানুষ,
সেখানে এখন বাস করে হু হু করে ওঠা বুক খালি অন্যরকম এক শূন্যতা।



