কবিতাসাহিত্য

সময়ের আল্পনা

তুহীন বিশ্বাস


কাঠ পেন্সিলে আঁকা সময়ের আল্পনা;
ইরেজারে মুছে ফেলা যায় জেনেও—
সযত্নে লালন করি কষ্ট পাওয়ার জন্য।

অদ্ভুত নেশায় আসক্ত বেপরোয়া মন;
ধ্বংসস্তুপে দাঁড়িয়েও স্বপ্নে বিভোর
দুধকলায় কালসাপ পোষে বিশ্বাস।

দুঃখগুলো অজান্তে পিষে মারে রোজ
সব আছে তবু যেন সুখের নাই খোঁজ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension