
ইমন হোসেন মিলন
পৃথিবীতে যতদিন রবে নিপীড়ন,
বিদ্রোহে জ্বলবেই বিপ্লবী মন!
মিথ্যার মসনদ করে চুরমার,
খুলবোই সত্যের আলোকিত দ্বার।
লেলিহান অগ্নিতে বুকে দাবানল,
মুছে দেব মজলুম তব আঁখিজল।
ভয়, ভীতি, সংশয় ভুলে গেছে প্রাণ,
মুক্তির মহিমায় হবো অম্লান।
ছুটে যাই সমরের ভীম সংঘাতে,
বিজয়ের ঝাণ্ডা সে উড়বেই হাতে।
যুদ্ধের ময়দানে হটবো না পিছু,
বিপ্লবী শির কভু হবে নাকো নিচু।
প্রলয়িত অভিযানে হবে ছারখার,
নিপীড়ক হায়নারা মানবেই হার।
চলবেই সংগ্রাম সত্যের তরে,
মুক্তির সুবাতাস নিবো প্রাণ ভরে।



