
শাহজালাল সুজন
রাস্তার ধারে পড়ে থাকে
বুক পাঁজরে স্বপ্ন আঁকে
ধূসর ছাউনি বুক,
জীবন খাতায় দুঃখ বেয়ে
অনাথ অধ্যায় আছে ছেয়ে
মলিন চোখে সুখ।
জলসা ঘরে বিবেক-গুলো
আবেগ উড়ে হয়ে তুলো
রঙিন তাদের হাল,
অনাথ শিশু কাঁদে ধুঁকে
ভাবেনা কেউ তাদের সুখে
ক্যামনে কাটে কাল।
ধনীরা সব ঘাপটি মেরে
অন্ধ চোখে যায় যে ছেঁড়ে
মূলে ভ্রষ্ট ভিত,
শীতের সাথে অনাথ লড়ে
যা কিছু পায় আঁকড়ে ধরে
পথশিশুর শীত।



