
শারমিন নাহার ঝর্ণা
পরের জনমে তোমার ওই অসীম মেঠো
হৃদয় জুড়ে কলমিলতা ফুল হবো,
বিস্তার করব হৃদয়ের সমস্ত অলিগলি পথে
তোমার হৃদয়েই পরিস্ফুটিত হবো
আবার তোমার হৃদয়ই ঝরে পড়বো।
দুজন দুজনার খুব কাছাকাছি সময় কাটবে,
সুখেরা গুটি গুটি পায়ে খুব নীরবে হাঁটবে।



