
মূল: রবার্ট ব্রাউনিং
চলো বুড়ো হই এক সাথে,
তীব্রতার যে চূড়া, এখনো ছোঁয়া হয় নি তো তাকে।
প্রথম জীবন তো পরিপুর্ণ হয়েছে শেষ জীবনের আমন্ত্রণে।
আর আমাদের সময় তো তারই নিয়ন্ত্রণে।
তিনি বলেন, “সবই তো চলছে আমার পরিকল্পনা মাফিক,
যৌবন দেখিয়েছে তার অর্ধেক,
বিশ্বাস কর আমায়—
বাকি আছে আরও অনেক অধিক।



