
মুহাম্মদ রফিক ইসলাম
রাত্রির গহিন গভীরে কেউ কাগজ কুড়ায়
ঘুড়ি উড়ে যায় মেঘের কাছাকাছি
চোখের দুয়ার খুলে থইথই জলে
ভেসে যায় স্রোত ও ঢেউয়ের ঠোঙা
মড়ার পাহারায় থাকা বুকের আগুন
নিঃশ্বাসের শ্বেতকণিকা পোড়ায়
ছাইগুলো জড়ো হয় নিদারুণ পাঁজরে
নিঃসঙ্গ ডাহুকের কষ্টের রঙে
নৈঃশব্দ্যে মুছে যায় দুঃখী সন্ধ্যার ঘ্রাণ
জল ও আগুনের ভেতর ডুবেও মানুষ
টিকে থাকে বেঁচে থাকার সংগ্রামে



