
হাফিজুর রহমান
একদিকে অসহনীয় দুর্গন্ধ সহ্য করা
অপর দিকে –
নিক্ষেপকৃত প্রসূতিপূর্ব পচা ডিমের আঘাতে
কোনরকমে পালিয়ে বাঁচে – কৃতজ্ঞতা;
কমেই আসছে তাই – লোকালয়ে।
নির্লজ্জতার দৌরাত্ম্যে –
কেনা-বেচা হয় সম্মান, অঘোষিত বাজারে!
সেই কারণে মনুষ্যত্বকে টপকিয়ে
জনপ্রিয়তার শীর্ষে এখন, অর্থের অবস্থান;
ডাক পড়ে না আর কৃতজ্ঞতার।
তলিয়ে যাচ্ছে কৃতজ্ঞতা একটু একটু করে
অবহেলার জঞ্জালে চাপা পড়ে,
আগামীর অপ্রীতিকর পৃথিবীতে –
বিবেকহীন মানুষের শুধুই – স্মৃতির হতে।



