
বিষাদের ইতিহাসে আমরা সবাই অন্তর্ভুক্ত
আমি নীল দেয়াল আর শূন্যতায় তাকাই
আর নোংরা পাতার মধ্যে কিলবিল করি।
আমি বিষাদের সাথে এতটাই অভ্যস্ত যে
ন্যাংটাকালের বন্ধুর মতো তাকে স্বাগত জানাই।
আমি এখন মিনিট পনের বিলাপ করব
হারিয়ে যাওয়া লালচুলো মেয়েটির জন্য,
দেবতাদের বলেছি, আমি এটা করি
আর আমার খারাপ লাগে, খুব খারাপ লাগে!
তারপর আমি উঠে দাঁড়াই, পরিষ্কার হই
যদিও কোন কিছুর সমাধান হয়ে ওঠেনি।
আমি ধর্মকর্ম করি না বলেই হয়ত এমন হয়।
মেয়েটার পাছায় কষে লাত্থি মারা দরকার ছিল
যেখানে তার মগজ আর তার রুটি
আর মাখন ছিল যেখানে…
কিন্তু না, থাক, আমি সবকিছুর জন্য দুঃখিত
লালচুলোটা ছিল আরেকটা আজীবন ক্ষতি!
রেডিওতে ড্রামের বাজনা শুনি আর দাঁত কেলাই
আমার কিছু একটা ভুল আছে আর আছে বিষাদ।
চার্লস বুকোস্কির “মেলাঙ্কলিয়া” কবিতা থেকে অনূদিত।



