
সুশান্ত কুমার দে
মনটা ভালো নেই, মনের অভ্যন্তরে
একটা অগ্নুৎপাতের আশঙ্কায় প্রকম্পিত।
ক্ষণে ক্ষণে দমকা ঝড়ো হাওয়ায়
দুমড়ে মুচড়ে যায়, অতি যত্নে লালিত
হাজার স্বপ্নের ভ্রণ গুলো।
ছিন্ন -বিচ্ছিন্ন হয় পলিমাটির উপর
সাজানো গোছানো সবুজ বীথি বনাঞ্চল।
উর্বর মাটিতে জমে উঠে মরুভূমির আস্তরণ।
প্লাবিত হয় দু’চোখ ভরা সাগরের উত্তাল
লোনা জলের ঢেউ। কিন্তু, কিসের জন্যেই
এতোটা সংবেদনশীল হৃদয়? কোথাও কোন
উত্তর মেলেনি! চারিদিকে শুধুই হতাশায় ক্ষরিত
জলীয়বাষ্পের কান্না। মুখ ফসকে তাও
যায় না বলা। অতি অস্থির সময়ের চিরকুট
নীরবতার তারুল্যের রসদে সিঞ্চিত হয়।
সকল চাওয়া- পাওয়ার বেদনাহত মুহূর্তের
উড়নচণ্ডী। এতই কি মনের অভিপ্রায়?
যা কাউকেই বলা যায় না !



