
শাহজালাল সুজন
ঢাকার আকাশ ঢাকায় আছে
মিলে নাতো আলো,
ফাঁক ফোকর পেলেও দেখো
রূপটি তাহার কালো।
গোধূলির ওই অবুঝ তারা
কত খসে পড়ে,
নির্বাক চোখে আহাজারি
অশ্রু হয়ে ঝরে।
আলোর মিছিল অন্ধকারে
থাকে শহর জুড়ে,
গুমোট আকাশ বুক চিতিয়ে
উল্কাপিণ্ড ছুঁড়ে।
শুকতারা আর নবীন সূর্য
নিভৃতে যায় জ্বলে,
ঢাকার ঢাকনা খুলতে গিয়ে
বাকরুদ্ধ হয় ছলে।
ঢাকার আকাশ সাদা হবে
ফুটবে প্রভাত সূর্য,
মৌনতার ওই শিকল বেড়ি
কমবে কখন তূর্য।



