প্রবাস

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৮ হাজার মানুষের মাঝে তবারক বিতরণ

রূপসী বাংলা ডেস্ক:জ্যাকসন হাইটস এলাকাবাসী: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ‘জাতীয় শোক’ দিবস স্মরণে প্রতিবছরের মতো এবছরও নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকাবাসী ১৫ আগষ্ট বুধবার দোয়া ও তবারক বিতরণ কর্মসূচীর আয়োজন করে। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিলো বঙ্গবন্ধুর ভাষণ প্রচার। স্থানীয় ৭৩ স্ট্রীটে খাবার বাড়ী রেষ্টুরেন্টের সামনে ফুটপাতে তবরাক বিতরণ আয়োজন করা হয়। সাকিল মিয়া ও মোহাম্মদ আলম নমির নেতৃত্বে স্থানীয় জ্যাকসন হাইটসবাসী আয়োজিত অনুষ্ঠানে ৮ হাজার দেশী-বিদেশীর মাঝে তবারক বিতরণ করা হয় বলে আয়োজকরা দাবী করেছেন। তবারকের মধ্যে ছিলো ভাত-মাংস আর পানি। এজন্য সবজি ছাড়াও ৪টি গরু, ৪টি খাসি আর ৫০টি মুরগীর মাংস রান্না করা হয়। এছাড়াও ছিলো জুস ও মিস্টি। বেলা ১টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বিরতিহীনভাবে এই তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী অংশ নেন। কর্মসূচীটি সফল করতে গঠিত কমিটির উল্লেখযোগ্য কর্মকর্তারা ছিলেন সহ সভাপতি দেওয়ান মনির, হোসেন সোহেল রানা, মোহাম্মদ মানিক বাবু, এম রহমান, কবির চৌধুরী জসি ও আসাদুল ইসলাম, চেয়ারম্যান বিপ্লব সাহা, কো-চেয়ারম্যান সাখাওয়াত বিশ্বাস, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম ও শাহীন চৌধুরী, উপদেষ্টা যথাক্রমে হারুণ ভুইয়া, মীর নিজামুল হক, সিরাজুল ইসলাম কামাল, মহসিন ননী, কামরুজ্জামান কামরুল, এম এ আজিজ, ইকবাল রশিদ লিটন, দিদারুল ইসলাম দিদার, মনসুর চৌধুরী, পিয়ার আহমেদ, রফিকুল ইসলাম, ফাহাদ সোলায়মান, বিদ্যুৎ দাস, জে মোল্লা সানি, রাশেদ আহমেদ, এলিন রহমান, শাহাদৎ হোসেন ও মিয়া মোহাম্মদ দুলাল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension