কবিতাসাহিত্য

প্রণয় পুরাণ

তাহমিদ হাসান


আমরা এখন আগের মতন প্রণয়-পাগল
হয়ত আবার প্রেমের পাশার গভীর ঘাতক।
অতীত দিনের পথের ধূলায় হারিয়ে তোমায়
খুঁজেছি আবার নিগুঢ় তারার আলোক রেখায়।
এখন আবার তোমার কাজল চোখের তারায়
নীরব হাসির হেঁয়ালি আমায় প্রণয় শেখায়।

একটা জীবন তোমায় দিলাম যুবক বেলায়
তোমার ছায়ার মধুর মায়ায় হারিয়ে গেলাম।
যখন আমার ভাঙলো হৃদয় কাচের মতন
হয়ত ছিলাম তোমার হাতের খেলার পুতুল।
তবুও অনেক স্মৃতির পাতায় জড়িয়ে অনেক
রাতের গোপন গহন সুখের সোনালী সময়।

পৃথিবী এখন অনেক ধূসর দিনের আলোয়
পাখির ডানার ভাষার ভিতর লুকিয়ে আকাশ।
কোথায় আমার অসীম আবেগ ঘুমিয়ে এখন
কোথায় আমার নরম রোদের রূপালি আঁচল?
জোয়ার যেমন নদীর দু’কূল ভাসায় সকল
আজকে তেমন ভাসিয়ে দিলাম আমার হৃদয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension