কবিতাসাহিত্য

জাগো নারী

শাহানাজ শিউলী


আঁধার ঘরে বন্দি হয়ে থাকবি তোরা আর কতকাল
ওই উঠেছে পূর্ব দিকে টগবগিয়ে সুর্য লাল,
আর কতকাল চলবি তোরা কষ্ট নিয়ে বক্ষ ভরে
বুকের ভিতর আগুন জ্বালা থাকিস নারে চুপটি করে।
কি হবে আর এমনি বেঁচে বাড়িয়ে দেহের আয়ুষ্কাল
বুকের জ্বালা বাড়িয়ে দিয়ে বুনরে এবার স্বপ্নজাল,
ফাঁদ পেতেছে ধর্মগুরু পিষ্ঠে দিতে যাতাকলে
মুখোশটাকে দে রে খুলে ভিজিস্‌ নারে চোখের জলে।
একটি ভোরের আলসেমিতে গা ভাসিয়ে দিস না ঘুম
আঁধারেটাকে মাড়িয়ে দিলে দেখবে সুদিন দিচ্ছে চুম।
বস্তাপঁচা মিষ্টি কথায় সুজন সেজে আসবে কাছে
জীবন-মরণ সন্ধিক্ষণে থাকবে না কেউ তোর পাশে।
থাকতে সময় বুঝে নে রে তোর জীবনের হিসাব নিকাশ
উঁচু মাথায় বাঁচতে হলে করতে হবে জীবন বিকাশ।
জাগো নারী ভাসাও তরী জীবন যুদ্ধের নাব্যতায়
জীবন বলির খড়গ হতে বাঁচতে হবে সভ্যতায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension