
তুহীন বিশ্বাস
স্বভাবের সঙ্গে অভাবের মেলবন্ধন
পুড়ে ছারখার নৈতিকতার পাণ্ডুলিপি ;
বিবস্ত্র বোধ নিঃশব্দে নিকোটিন ছড়ায়
সংস্পর্শে খাঁটি মধুও নিমিষেই বিষ।
শাড়ির আঁচলে গোঁজা ছলনার বীণ
মুহুর্তের মোহে সভ্যতার মোহেঞ্জোদারো;
আমিও নির্বাসিত হই ঝরাপাতার স্তুপে
লজ্জায় সুইসাইড করে পাড়ার যুবক।
স্বত্ত্ব গুলিয়ে যায় চারিত্রিক ধূমজালে
কলিতেই স্বপ্নভঙ্গ অদ্ভুত মায়াজালে।



