
লুৎফুর রহমান চৌধুরী
দলে দলে পাখি নামে
হাওর নদী বিলে
ঘুরে ঘুরে আহার খুঁজে
ওপর থেকে চিলে।
পাখির কন্ঠে মধুর গানে
লাগে ভীষণ ভালো
ব্যথা ভরা বুকের মাঝে
জাগে আশার আলো।
গ্রামের পাশে ছোট নদী
বসে পাখির মেলা
দূর দূরান্তের মানুষ আসে
দেখতে তাদের খেলা।
নানান রঙের পাখি আসে
মেহমানের বেশে
রূপের বাহার ছড়িয়ে দেয়
আমার বাংলাদেশে।
সবুজ বাংলা রঙিন রূপে
শীতের সময় এলে
তাই তো দেখি হাওর বিলে
পাখি ভাসে জলে।



