
আতিকুর রহমান
মন যদি না থাকে ভালো
পৃথিবীটা লাগে কালো
ভাল্লাগেনা ছাই!
মনের মত একটা মানুষ
কোথায় বল পাই?
আমার যদি অভাব আসে
মিষ্টি মুখে থাকবে পাশে
এমন মানুষ চাই,
যার ভেতরে লোভ লালসা
একটুখানি নাই।
কর্ম শেষে ঘরে গেলে
আসবে ছুটে সবটা ফেলে
মুছবে দেহের ঘাম,
অফুরন্ত ভালবাসায়
তারে যে রাখতাম।



