
মুকুল হোসেন
বসন্তের এই ফাগুন দিনে
রঙ লাগায় মনে
গাছে গাছে শিমুল পলাশ
আম মুকুল বনে।
সেই ফুলেতে পাখ-পাখালি
মৌ লুটিয়ে খায়,
কুহুডাকে সুর হেঁকেছে
কোকিল সঙ্গী চায়।
সকাল হলে ভোমরগুলো
গুনগুনিয়ে গায়,
ভনভনিয়ে আওয়াজ তুলে
এদিক-সেদিক চায়।
মনের মতো ফুলের ডগায়
চুমুক ছুঁয়ে যায়,
ফুলে ফুলে পরাগ রেনুর
পরাগায়ণ পায়।
কিচিরমিচির আওয়াজ তুলে
পাখ-পাখালি গায়,
দোয়েল শ্যামা ফিঙে নাচে
দেখবি যদি আয়।



