
হাফিয রেদওয়ান
কৃষক বন্ধু ফিঙে পাখি
সব পাখিদের রাজা
তার শিকারে ভাগ বসালে
দেয় পাখিদের সাজা।
নকল করে পাখিদের ডাক
হয় শুধু তার দ্বারা
কাকতাড়ুয়ার মাথায় ওঠে
ফড়িং করে তাড়া।
খেতের পোকা খায় গপাগপ
ধূর্ত ও ফন্দিবাজ
পাখিদের সে শাসনে রাখে
করে থাকে সে রাজ।
তিড়বিড়ে অই লম্বা লেজে
গান গায় মাচার ঝিঙে
মহিষের সাথে ভাব গড়ে
বসে থাকে শিঙে।



