
সেট ছেড়ে বেরিয়ে গেলেন নায়িকা, কী করলেন এমন সুশান্ত?
রূপসী বাংলা ডেস্ক: ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’র বলিউড রিমেক নিয়ে ময়দানে নেমে পড়েছেন পরিচালক মুকেশ ছাবড়া৷ ছবির নাম ‘কিজি ঔর ম্যানি৷’ মুখ্য অভিনয় সুশান্ত সিং রাজপুত এবং সঞ্জনা সাঙঘি৷ এই রিমেক নিয়ে বহুদিন ধরেই নানা খবর ছড়িয়েছিল বলিপাড়ায়৷
প্রথমে শোনা গিয়েছিল ছবির মুখ্য চরিত্রে থাকবেন দীপিকা পাডুকোন এবং বরুন ধাওয়ান৷ যদিও পরে ছবির লিড ভূমিকায় সাইন করা হয় সুশান্ত এবং সঞ্জনাকে৷ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং৷ সম্প্রতি ছবি নিয়ে ঘোর বিতর্ক শুরু হয়েছে বলি মহলে৷ সুশান্তের গায়ে পড়া স্বভাবের জন্য সেট ছেড়ে চলে গেলেন নায়িকা৷ আজ্ঞে হ্যা! এরমই খবর ঘুরে ফিরে বেড়াচ্ছে টিনসেলের আনাচে কানাচে৷ সুশান্ত নাকি সঞ্জনার সঙ্গে ওভারফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করছিল৷ যা মোটেই পছন্দ হয়নি সঞ্জনার৷
সঙ্গে সঙ্গে নিজের মা-বাবাকে বিষয়টি জানিয়ে দেন অভিনেত্রী৷ জানাতেই তাঁরা সঞ্জনাকে জানান, সে যদি শ্যুটিং সেটে কারও জন্য অপ্রস্তুত হয়ে পড়ে তাহলে তাঁর এখনই বেরিয়ে আসা উচিত৷ সেই কথা মত, সেট ছেড়ে চলে যান অভিনেত্রী৷ সূত্রের খবর, ছবির শ্যুটিং এখনও বন্ধ৷ অন্যদিকে ছবির অন্যান্য সূত্রের দাবি, এমন কিছুই নাকি সেটে হয়নি৷



