প্রবাস

আটলান্টিক সিটিতে বিএএসজে সভাপতি জহিরুল ইসলামের ‘ইফতার মাহফিল’

আটলান্টিক সিটি থেকেL পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস। এই সিয়াম সাধনার মাসে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুলের উদ্যোগে ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়।

গত ষোল মার্চ ,রোববার সন্ধ্যায় আটলান্টিক এভিনিউতে অবস্থিত “মসজিদ আল হেরা”য় এই ‘ইফতার মাহফিল’ অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর সুখ- শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন ।

আটলান্টিক কাউন্টিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও অন্যান্য কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে যোগ দেন। ইফতার মাহফিলে যেমন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্হিত ছিলেন, তেমনি ছিলেন বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।

ধর্মীয় আমেজে এ ইফতার মাহফিলকে কেন্দ্র করে “মসজিদ আল হেরা”য় প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য কমিউনিটির লোকজনের মিলন মেলা বসেছিল।
মো. জহিরুল ইসলাম বাবুল ইফতার মাহফিলে অংশগ্রহনকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension