
বিধান চন্দ্র দেবনাথ
তোমার অবহেলায় আমার
মনটা পুড়ে ছাঁই,
বলো বন্ধু তোমায় আমি
কোথায় গেলে পাই।
তুমি বন্ধু থাকো এখন
সাত আসমানের পর,
সেথায় নাকি বাঁধছো তুমি
সুন্দর একটা ঘর।
সেই ঘরেতে তোমার এখন
খাটছে ভালো দিন,
সেইখান থেকে এখন তুমি
বাজাও সুখের বীন।
সুখ নামক এই সোনার হরিণ
আমার কাছে নাই,
বলতে পারো তারে আমি
কোথায় গেলে পাই?



