কবিতাসাহিত্য

জীবনের গল্প

রওনক বিনতে মুনীব প্রীতি


ত্রিশূল বিঁধে ধ্বংস করে প্রত্যয়
পথিকের নীরবে আত্মসমর্পণ;
স্বপ্নগুলো অবনতমস্তকে লজ্জায়
পরাস্ত সৈনিক সুইসাইড নোটে।

এলোমেলো ডায়েরির উপসংহার
পাঠক খোঁজে জীবন পঙক্তিমালা
আর হতাশায় ডুবে যাওয়ার সূত্র;
আমি খুঁজি হারানো শপথ বাক্য।

সময়ে পাল্টে যায় জীবনের গল্প
ডানের পথিক বামে হাঁটে স্বেচ্ছায় ;
শূণ্যতার নিস্পৃহ ঢেউ ওঠে শরীরে
অনিষ্টের গর্তে ঢোকে নির্বাক অস্তিত্ব।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension