প্রবাস

শিল্পকলা একাডেমি ইউএসএ ইনক’র ৬ষ্ঠ বর্ষ পূর্তি অনুষ্ঠান

রূপসী বাংলা ডেস্ক: ২৫ আগষ্ট শনিবার অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমি ইউএসএ ইনক’র ৬ষ্ঠ বর্ষ পূর্তি অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে অনুষ্ঠিত প্রবাসের অন্যতম বৃহত সাংস্কৃতিক প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমির বর্ষপূর্তি। অনুষ্ঠান সূচিতে থাকছে নিউইয়র্কের মূলধারা ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশ গ্রহনে উদ্ভোধনী পর্ব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমি ইউএসএ ইনক’র প্রেসিডেন্ট ও বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়। সার্বিক সহযোগিতায় থাকবেন সেক্রেটারি মিলন কুমার রায়। ৬ষ্ঠ বর্ষ পূর্তি উদযাপনের আহবায়ক সাংবাদিক এসএম সোলায়মান। সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করবেন নিউইয়র্কের জনপ্রিয় ক্ষুদে শিল্পী ও নিয়মিত শিল্পীগণ। এছাড়া দেশ ও প্রবাসের অতিথি শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।

শিল্পকলা একাডেমি ইউএসএ ইনক’র প্রেসিডেন্ট মনিকা রায় বলেন, নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি চালু রাখতেই শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠিত হয়েছে। শিল্পকলা একাডেমির অধিনেই ম্যানহাটন বাংলা স্কুল চালু রয়েছে। বাংলাদেশ কন্স্যুলেট প্রতিবছর সেখানে বই সরবরাহ করে আসছেন। তিনি বলেন, শিল্পকলা থেকে অনেক শিল্পীই এখন নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাংলাদেশী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে সুনাম অর্জন করেছেন।প্রবাসে শিল্প সাহিত্যের অগ্র যাত্রায় কাজ করছে শিল্পকলা একাডেমি ইউএসএ ইনক।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension