
শাহজালাল সুজন
পাহাড় ক্ষয়ে ঝর্ণা যেমন
অশ্রু চোখে ঝরে,
হৃদয় আমার অনল আঁচে
পুড়ে ক্ষত করে।
বিরহী গান গাইতে আমার
কন্ঠ গেছে ছিঁড়ে,
গানের পংক্তি খুঁজে বেড়াই
নীল আকাশের ভিড়ে।
অচিন দেশে আশ্বিন বায়ূ
শিশির ছেঁচা ঘাসে,
ফুল তুলিতে ভাঙবে কাকন
দেখবে দুঃখ হাসে।
হয়তো আসবে শীতের রাতি
থাকবো না আর আমি,
ওম জড়ানো ভালোবাসায়
বুঝবে ছিলাম দামি।
গাঙে ভাসবে নতুন তরী
হয়তো কারো সঙ্গে,
মন প্রহরী থাকবে না আর
নিথর হওয়া অঙ্গে।



