
নুশরাত রুমু
উৎসবে রঙিন হয়ে এলো বৈশাখ,
ঢাকের তালে নেচে ওঠে মন।
সাজ সাজ রব চারিদিকে,
মিষ্টিমুখে হালখাতা খোলে দোকানিরা,
ক্রেতা- বিক্রেতা ভ্রাতৃত্ব আর মিলনের উৎসবে মাতে।
শেষ বিকেলে ঈশান কোণের মেঘ ফুঁসে ওঠে মহা আক্রোশে।
কালবৈশাখীর তাণ্ডবনৃত্য শুরু হয়।
কাঁচা আম কুড়োতে ব্যস্ত হয় দুরন্ত কিশোর।
বৃষ্টির সজীবতায় অবশেষে ধুয়ে যায় যত আবর্জনা- জঞ্জাল।
আবার শুচী হয়ে ওঠে রূপসী বাংলা।
স্নিগ্ধ সমীরণে মুছে যায় সবার মনের শোক – দুঃখ আর বেদনা।
পুরোনো স্মৃতি বিদায় জানিয়ে নতুন বছরকে সাদরে
বরণ করে নেয় আপামর বাঙালি।



