আন্তর্জাতিক

ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের; পারমাণবিক হামলার হুমকি, প্রস্তুত সেনাবাহিনী

গত সপ্তাহে জম্মু-কাশ্মীরে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনায় পাল্টা প্রতিক্রিয়া হিসেবে প্রতিবেশী দেশ ভারত সামরিক অভিযান চালাতে পারে বলে জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। সোমবার (২৮ এপ্রিল) তিনি এমন মন্তব্য করেন। কাশ্মীরে হামলার পরই পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েই চলছে। খবর রয়টার্স

কাশ্মীরে হামলার ঘটনায় হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারত পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। ভারতের অভিযোগ কাশ্মীরে হামলার ঘটনায় বন্দুকধারীদের সহযোগিতা করেছে পাকিস্তান। কাশ্মীরকে ঘিরে দেশ দুটি দুইবার যুদ্ধেও জাড়িয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ ইসলামাবাদে তার অফিসে বসে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন, আমরা আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত করেছি। বর্তমান পরিস্থিতিতে এটা প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের কৌশগত সিদ্ধান্ত নিতে হয়েছে। যা ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।

আসিফ বলেন, ভারতের যুদ্ধাংদেহী বক্তব্য ক্রমাগত বাড়ছে এবং পাকিস্তানের সামরিক বাহিনী সরকারকে ভারতীয় হামলার সম্ভাবনা সম্পর্কে ব্রিফিং করেছে। তবে কী কারণে ভারত পাকিস্তানে হামলা চালাতে পারে, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।

কাশ্মীরে হামলার পর ভারত দুই হামলাকারিকে চিহ্নিত করেছে। যারা পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর সদস্য। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করেছে এবং কাশ্মীর হামলার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension