
আতিকুর রহমান
খাঁচার ভেতর বন্দী করে পাখি
বছর বছর এইভাবে যে রাখি।
পাখির ডাকে নিচ্ছি কতই মজা
পাখিটা যে পাচ্ছে ভীষণ সাজা।
তাদেরও তো স্বাধীনতা আছে
যেমনি করে অন্য পাখি বাঁচে।
আমরা যদি এমন করে ভাবি
খুলবো জানি সকল খাঁচার চাবি।
বহুদিন পর উড়বে ইচ্ছে মত
চিকন সুরে গান শোনাবে যত।
পাখিগুলো মুক্ত হবে তবে
আপন মনে সবুজ বনে রবে।
পাখির শব্দ শুনতে ইচ্ছে হলে
গাছ লাগাই ভাই সবাই দলে দলে।
ভোমর পাখি সেথায় করবে খেলা
কাটবে তখন তোমার দারুন বেলা।



