
কুলসুম বিবি
উঠানের কোণে দাঁড়িয়ে থাকা জেসমিন গাছটা
অবলীলায় আমাকে কাছে ডাকে।
হৃদয়ের বাঁকে সে ছুঁয়ে যায় স্নিগ্ধতা।
ঝরা ফুলগুলো কুড়িয়ে নিয়ে
বেণী সুঁতায় মালা গাঁথবো কবে
গোপনে সে কথা সুদায়।
এক অদৃশ্য বন্ধনে টানে আমায়,
আমি দূর থেকে বারবার দেখে যাই আর
বৃষ্টি ভেজা শুভ্র জেসমিন ফুলে নিজেকে হারাই।



