
শাহজালাল সুজন
হৃদয় মন্দির সাজিয়েছি
তোমায় পাবার তরে,
কোন রূপেতে এসে তুমি
আসন নিলে ঘরে।
হৃদয় শিরা ধূপ জ্বালিয়ে
রক্ত গেলাম পুড়ে,
ভেবেছিলাম পদ্মাবতী
স্বরস্বতীও দূরে।
কালীর রূপে ছিলে তুমি
বুঝিনি তো আগে,
চুপসে গেলো গয়া কাশী
বিষ ঢেলেছো বাগে।
রামানন্দী হয়ে থাকবে
রুপের ঝলক মেখে,
হারাই যাবো তোমার মাঝে
দেবতার রূপ দেখে।
চোখের জলে চরণ ধুয়ে
সাজিয়েছি ফুলে,
ঝরা ফুলে হয় না পূজা
বুঝেছি তা মূলে।



