কবিতাসাহিত্য

নিবিড় সন্ধ্যা

তাহমিদ হাসান

অতঃপর শুরু হলো সময়ের বোধ
আলোকবর্ষের অস্থিরতা;
কালের বীণার তারে ব্রহ্মাণ্ড বাজালো
নক্ষত্রের নিগুঢ় নিক্কন।

অথচ আমি তো সামান্য মানুষ
মনে শুধু যোগ আর বিয়োগের ব্যাধি;
হাজার বছর তাই ক্লান্ত হয়ে চলে গেছে দূরে
রেখে গেছে তার প্রগাঢ় প্রচ্ছায়া—
নিষ্ঠুর নেবুচাদনেজার,
দারিউস, আলেকজান্ডার, বিম্বিসার এবং সিজার।

নূহ নেই, হেরে গেছে হাইপেশিয়া
নীলিমার নীলে নেই প্রণয়ের পাঠ
চাঁদের চাহনি যেন বারবণিতার ব্যর্থ বিলাপ
সমুদ্রের ঢেউয়ে নেই জীবনের গান
ক্যানভাসে আজও কাঁদে বতিচেল্লির বেদনা।

অতএব মুলতবি হয়ে থাক সময়ের গতি
অস্ত্রের উৎসে আমি জ্বালাবো আগুন
ভয়ানক এই আধুনিক অন্ধকার
ফিরে যেতে চাই আমি আদিম অরণ্যে;
হে সভ্যতা, অশ্লীল সভ্যতা,
সকালের সঙ্গে তবে নামলো কি নিবিড় সন্ধ্যা!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension