বাংলাদেশ

ওয়ান-ইলেভেনের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে : কাদের

রূপসী বাংলা ডেস্ক: দেশি-বিদেশি উস্কানিতে একটি অপশক্তি নির্বাচন বানচাল ও দেশে অরাজকতা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার (২৭ আগস্ট) সেতু মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলোচনার সময় মন্ত্রী একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশে ওয়ান-ইলেভেনের নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। একটি অপশক্তি দেশের মধ্যে বড় ধরনের হামলার পূর্ব প্রস্তুতি নিচ্ছে। যেকোনো মুহূর্তে দেশি-বিদেশি শক্তির উস্কানিতে নির্বাচন বানচাল ও অরাজকতা সৃষ্টি করতে হামলা চালানো হতে পারে।

তিনি আরও বলেন, এই হামলার ব্যাপারে আমরা সজাগ আছি। দেশবাসীও সজাগ আছে। অপশক্তিটি আজকে ছদ্মবেশে বিএনপির নেতৃত্বে মাঠে ঘাটে এবং ওৎ পেতে আছে। এই অপশক্তির ছদ্মবেশীরা হলো সুশীল সমাজের একাংশ। তারা ফটো সাংবাদিক শহিদুল আলমকে কেন্দ্র করে বিদেশীদের সাথে নিয়ে গুজব ছড়াচ্ছে।

মন্ত্রী এ সময় নাম প্রকাশ না করে বলেন, গুজব ছড়ানো নোবেল জয়ী ওই বিদেশীদের সাথে আমাদের দেশের একজন নোবেলজয়ী ও জড়িত।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension