
তূয়া নূর
বাপ-দাদাদের ভিটামাটি থেকে উৎখাত করে বানায় শরণার্থী
সেই শরণার্থী শিবিরেও ফেলে ভারী বোমা বছরের পর বছর।
তাদের অস্ত্র ও গোলাবারুদের অভাব নেই।
কোথায় নেবে আশ্রয় মানুষ গুলো?
স্কুল ঘরে বোমা এসে পড়ে
উড়ে যায় শিশুরা বইয়ের পাতার সাথে।
সব নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে মাটির সাথে মিশিয়ে দেয় হাসপাতাল।
আর কত মানুষ মরলে, কতজন মা ও শিশুর পরিকল্পিত হত্যাকাণ্ড হলে
টনক নড়বে পৃথিববীর মানুষের?
কতো বছর ধরে তাদের জীবনে ঈদ নেই
এমন কোন ঘর খুঁজে পাবে না যে ঘরে মৃত্যুর ছাপ নেই।
চারদিকে ধ্বংস স্তূপ।
দুর্ভিক্ষে কাতর শিশুদের মুখ,
পৃথিবীর মানুষের কাছে বিচার আর চায় না।
হাজার হাজার মৃত শিশু সাদা ড্রোন হয়ে ছুটে যাচ্ছে
স্রস্টার কাছে নালিশ জানাতে।



