আন্তর্জাতিকপ্রধান খবর

তেহরানের আকাশে ‘পূর্ণ কর্তৃত্ব’ প্রতিষ্ঠার দাবি ইসরায়েলের

ইরানের রাজধানী তেহরানের আকাশে ‘পূর্ণ কর্তৃত্ব’ প্রতিষ্ঠার দাবি করেছে ইসরায়েল। এছাড়াও দেশটির বিমানবাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপকের এক-তৃতীয়াংশ ধ্বংস করেছে বলে জানানো হয়।

সোমবার এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন।

ডেফ্রিন জানিয়েছে, রবিবার রাতে ও সোমবার সকালে ইসরায়েলে ৬৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কয়েক ডজন ড্রোন ছোড়া হয়, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

তবে ইরান রাতভর ইসরায়েলে অন্তত দ্বিগুণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে চেয়েছিল বলে জানান তিনি।

আইডিএফ মুখপাত্র বলেন, ইরানে একযোগে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্য করে হামলা চালানো হয়।

আইডিএফ বলছে, ইসরায়েলের প্রায় ৫০টি যুদ্ধবিমান ও ড্রোন ইরানের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও কমান্ড সেন্টারগুলোতে আঘাত করেছে, যেখানে ইরানি সেনারা ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য জড়ো হয়েছিল।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension