খেলা

সিন্ধুর সোনা হাতছাড়ায় আক্ষেপ নেই মায়ের

রূপসী বাংলা ডেস্ক: আরও এক ফাইনাল, এক একবার সোনা হাতছাড়া৷ গোপীচাঁদের শিষ্যা সিন্ধুর হারে অনেকেই তাঁকে ‘চোকার্স’ তমকা দিচ্ছেন৷ এই নিয়ে একাধিক টুর্নামেন্টের ফাইনালে উঠে স্নায়ুর লড়াই হারলেন সিন্ধু৷ জাকার্তার মাটিতে এশিয়ান গেমসের আসরেও সিন্ধুর ভাগ্য ফিরল না৷

এদিন চিনা তাইপের প্রতিদ্বন্দ্বী বিশ্বের এক নম্বর তাই জু য়িং-এর কাছে স্ট্রেট গেমে হারলেন পিভি৷ শুরু থেকে পিছিয়ে পড়তে শুরু করেন পুসারলা৷ ফাইনালে হারলেও রুপোর পদক গলায় ঝুলিয়ে ইতিহাস গড়লেন ভারতীয় শাটলার৷ ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা হিসেবে সিন্ধুই প্রথম যিনি এশিয়াডে রুপোর পদক জিতলেন৷

সিন্ধুর হারে হতাশ নন সিন্ধুর মা বিজয়া দেবী৷ তিনি জানিয়েছেন, ‘ফাইনালের লড়াইয়ে কেউ হারবে, কেউ জিতবে৷ সেটাই খেলার নিয়ম৷’ সঙ্গে বিজয়া দেবী আরও বলেন, ‘সিন্ধুর উপর কোনও চাপ নেই৷ ফাইনাল পর্যন্ত পৌঁছানোটাই দারুণ ব্যাপার৷ ফাইনালে বিশ্বের সেরা খেলোয়াড়ের সঙ্গে লড়াই করতে হয়৷ ’ সিন্ধুকে নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর মায়ের৷

বিশ্বসেরা তাই জু য়িংয়ের বিরুদ্ধে দুই গেমের লড়াইয়ে এদিন কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি পুসারলা৷ চিনা তাইপের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে প্রথম গেমে শুরু থেকে পিছিয়ে পড়েন ভারতীয় শাটলার৷ শেষ পর্যন্ত প্রথম গেম হেরে বসেন ১৩-২১ ব্যবধানে৷ দ্বিতীয় গেমের শেষ দিকে কিছুটা তুল্যমূল্য লড়াই করলেও একতরফা ম্যাচে শেষ পর্যন্ত হারতে বাধ্য হন সিন্ধু৷

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension