বিনোদন

দিশার সঙ্গে ফ্লার্টিং রিউমার, ক্ষেপে গেলেন হৃতিক

রূপসী বাংলা ডেস্ক: নিজের থেকে ১৮ বছরের ছোট দিশা পাঠানির সঙ্গে ফ্ল্যাট করছেন হৃতিক রোশন। ফোনে এসএমএস করে নায়িকাকে ডেটে যাওয়ারও অফার দিয়েছেন নায়ক’। সম্প্রতি এমনই এক খবর বেড়িয়েছে ‘দৈনিক ভাস্কর’ নামক এক সংবাদ মাধ্যমে। যা চোখে পড়তেই ক্ষেপে আগুন রোশন পুত্র। নিউজটির একটি স্ক্রিনশট নিয়ে ঝুলিয়ে দিয়েছেন ট্যুইটার হ্যান্ডেলে। সঙ্গে অপমানজনক ভাষায় সংস্থাটির উদ্দেশ্যে লিখেছেন, ‘ আপনার দোকানের উন্নতির জন্য আমার এই ট্যুইট। পরবর্তী সময় আমার থেকে কোনও সাহায্য চাইলে সরাসরি বলবেন’।

আসলে এখন শনির দষা চলছে নায়কের। একের পর এক বিতর্কে জড়াচ্ছেন তিনি। আর এর শুরুটা হয়েছে কঙ্গনার থেকে। তারপর সুজানের সঙ্গে ডিভোর্স আরও কতো কি!

এদিকে মুরলীধরন নামের এক ব্যক্তি, তামিলনাড়ুর কোডুঙ্গাইয়ার থানায় হৃতিকের নামে অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, হৃতিকের এইচআরএক্স নামক থেকে ২১ লক্ষ টাকার পণ্য কিনেছিলেন তিনি। কিন্তু সে পণ্য নিয়মিত পাঠানো হত না। উপরন্তু, তাঁর অগোচরেই কোম্পানি বন্ধ করে দেওয়া হয়। ফলে পণ্যের জোগান বন্ধ হয়ে যায়। এর জন্য মুরলীধরনকে কোনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি বলেও অভিযোগ। ইতিমধ্যেই কোডুঙ্গাইয়ার থানায় অভিযোগ দায়ের করেছেন ব্যবসায়ী। ৪২০ ধারায় হৃতিক-সহ আটজনের বিরুদ্ধে প্রতারণা ও অস্বচ্ছভাবে পণ্য জোগানের অভিযোগ আনা হয়েছে।

এদিকে যুগের সঙ্গে বদলাচ্ছেন সেলিব্রিটিরাও। বড়পর্দার মোহ ত্যাগ করে এবার ডিজিটালে আগ্রহী হয়ে উঠছেন তারকারা। সইফ আলি খানের পর এবার ওয়েব দুনিয়ায় এন্ট্রি নিলেন হৃতিক রোশান। বিষয় সায়েন্স ফিকশন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension