
মুহিতুল ইসলাম মুন্না
যখন ধীরে ধীরে হারিয়ে যায়—
তখনো পৃথিবী থেমে থাকে না,
অন্য কোথাও ঠিক সে জায়গা ভরে যায়
নতুন কারো পদচারণায়।’
স্মৃতির পাতায় জমে থাকা ধুলো মানেই
ভুলে যাওয়া নয়,
তাতে সময়ের রোদে
নতুন গল্পের ছাপ পড়ে যায়।
কেউ যখন চোখের জলে
শেষ বিদায়ের রেখা টানে—
অন্য কোথাও, হয়তো কারো জীবনে
সে-ই শুরু হয় এক অমূল্য উপহার হয়ে।
সব শেষ মানেই তো শূন্যতা নয়—
কোনো কোনো বিদায়ই
নতুন গল্পের অব্যক্ত ভূমিকা।
আমরা শুধু সেই পুরনো অধ্যায়ে
আটকে থাকি…
আর কেউ একজন, হাসিমুখে
নতুন পাতায় কলম চালায়।



