
কুলসুম বিবি
এতটা নিঘোর ভাবে চেয়েছিলাম
আর কারো ঘোর ধরেনি চোখে।
এতটা নিখুঁতভাবে ভেবেছি
তোমার খুঁদগুলো নজরে পড়েনি।
এতটা বিশ্বাস করেছিলাম যে
অবিশ্বাসের অনু হৃদয়ে জাগেনি।
এতটা আশাবাদী ছিলাম
নিরাশার ছোঁয়া আচঁর কাটেনি।
তপ্ত লৌহসাগর পাড়ি দিয়ে
আজ সাহারার প্রান্তরে দাঁড়িয়ে।
এখনও চাই আগের মতো থাকতে
ভুলে সকলে ক্ষত সবার ঊর্ধ্বে রাখতে।
বিশ্বাস করি আশা রাখি
বুকে প্রদীপ জ্বালি নিরন্তর।



