কবিতাসাহিত্য

বয়স তখন ষোল

কুলসুম বিবি

বয়স তখন ষোলর কোঠায়,
জানি না কী সঠিক কী ভুল।
প্রেম-কাননে ফুটে এক অচেনা ফুল।
পাপড়ি ভাঙার ভয়ে ছুঁইনি তারে
শত বাধার ডিঙি পার করে ধীর পায়ে।
চোখ ইশারায় কথা হয় আর দীর্ঘশ্বাসে আঁকে ছবি।
প্রহর গুণে কেটে যায় কত বসন্তের বেলা,
বক্ষে চাপা প্রস্তর নিয়ে উদয় অস্তে রবি।
প্রত্যাশার দৃষ্টিতে সুখ দুখ স্বপন,
এরপর আসে ওই মোহনীয় ক্ষণ কর্ণধার হয়ে
হাতে রেখে হাত করে জীবন চলার পণ।
প্রেম-কানন জুড়ে চলে রৌদ্র ছায়ার খেলা
দিনে দিনে বাড়ে ঘোর, প্রখরতায় ছেয়ে প্রেম।
রজনী জাগে ঐশী ভালোবাসা আর মায়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension