
এখন কি সন্ধ্যে তোমার শহরে?
জনযাটহীন অযান্ত্রিকের মনোবীণায়-
কি সুর তুলেছ?
অরণ্যের মাঝে সবুজ দেখেছ?
দিকচক্রবালে তিনি অস্তাচলে।
সাঁঝের প্রদীপ জ্বালিয়ে রেখেছ?
নীরবে যে পথ দিগন্তে মেশে
সে পথের ধুলোয় তোমার চিহ্ন।
অদ্ভুত এক ব্যাকুলতা!
তোমার আসার পথে ডানা মেলে…
মৃতের মুখের মত জেগে থাকে বিবশ হৃদয়।
প্রেম আর ভালোবাসা শেষ হলে সন্ধ্যের আঁধারে
হৃদয়ের লাশ এক প্রেতিনীর মতো কথা কয়।



