
দীর্ঘদিন পর মনের সাথে মন বিনিময়
মায়া মায়া লাগে
তোমারও কি হৃদ অনুরণন জাগে?
দীর্ঘদিন পর আঙুলে আঙুল বিনিময়
শিহরণ জাগে
তোমারও কি উষ্ণতা উষ্ণতা লাগে?
দীর্ঘদিন পর নয়নে নয়ন বিনিময়
কান্না কান্না লাগে
তোমারও কি নোনা জলে বুক ভিজে?
দীর্ঘদিন পর দুর্গত মনে ত্রানের বিনিময়
সুখ সুখ লাগে
তোমারও কি উচ্ছ্বাস জাগে?
দীর্ঘদিন পর অক্ষর বিনিময়
বৃষ্টির মত লাগে
তোমারও কি ভিজতে ভালো লাগে?



