
মাহবুব-এ-খোদা
ভাবনাহীন কৈশরকাল
সবার কাছে ভালো,
এইসময়টা জীবনবোধে
জ্বালায় সুখের আলো।
না আছে ঢের শাসন-বারণ
নেয় না ভাবনা পিছু,
সুখের ডানায় উড়তে সদা
নাইতো মানা কিছু।
কিশোরকালে গড়তে জীবন
লড়তে হবে জেনো,
অগ্রজদের আদেশ-নিষেধ
সকল সময় মেনো।
বিদ্যা লাভে ভিত্তি গড়ো
কিশোরবেলা সবে,
থাকবে সুখে তবে সবাই
এইনা পোড়া ভবে।
সৃষ্টি করো কীর্তি গড়ো
এই পৃথিবীর মাঝে,
ঝাঁপিয় পড়ো কিশোরকারে
সৃষ্টি করার কাজে।



