
শারমিন নাহার ঝর্ণা
থমথমে সময়ের শরীরে ইনফেকশন
হিংস্রতার কোলাহলে বড্ড ক্লান্ত,
সময়ের শরীর জুড়ে বেদনার উৎসব।
হাতুড়ে চিকিৎসকের খামখেয়ালিতে
দিন দিন বড্ড বেশি খারাপ সময়ের পাঁজর।
অপেক্ষায় রয় সময়ের দু’চোখের পাতা,
হয়তো একদিন পাঁচশো পাউয়ারের
এন্টিবায়োটিক নিয়ে আসবে সুচিকিৎসক।



