
তুহীন বিশ্বাস
হঠাৎ পুড়ে গেছে শহরের নিষ্পাপ কলিগুলো
মানুষ পোড়া গন্ধে কাঁপছে আকাশের তারা,
অঙ্কিত স্বপ্নগুলো ছারখার, শব্দটাও কান্নার
সারি সারি ঝলসে যাওয়া শরীর নিথর নিস্তব্ধ।
কচিকাঁচার আসরে নিমিষেই অন্ধকার নামে
অপেক্ষমাণ কাণ্ডারির ছিন্নভিন্ন দেহ রক্তাক্ত,
নিখোঁজ সংবাদের তালিকাটা দীর্ঘতর পৃষ্ঠার
ঝরেপড়া ফুলগুলো বীভৎস রূপের প্রতিচ্ছবি।
শূণ্যতার শহরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে কর্তৃপক্ষ
দায়ী হয় সিস্টেম, আর মানুষ ছলনার আশ্রয়ে,
গঠিত হবে তদন্ত কমিশন অনিশ্চিত রিপোর্টের
আমাদের কান্নার জল শুকিয়ে যাবে অপেক্ষায়।
মনে রেখো…
জবাব দিতেই হবে তোমাদের কোনো একদিন,
হিসাবের খাতায় লাশের সংখ্যা মিলবে না যেইদিন।



