

সাবেরা হোসাইন
জীবন সুখ আর ঐশ্বর্যের উপন্যাস নয়,
এ এক আধ্যাত্মিক যাত্রার দলিল।
মায়াবী দৃষ্টির খোঁজে ফিরে দ্যাখো—
যদি জোনাকের ঝাড় জ্বলে ওঠে,
এই মায়াবী মরু সঙ্কটে।
এ এক উষ্ণ উপত্যকা
এখানে দুঃখের মেদ জমেনি কখনো
তুমি আমি পাশাপাশি
তবু মেঘময় অবসাদ।
মুখ নয় মুখোশের ভিড়ে
ক্লান্তির শেষ নেই
তবু নীরব রাতের তারা
প্রদীপের শিখা হয়ে জ্বলে।
মনের তাড়না শুধু …
আলেয়ার পিছু নেয়।
উড়ে যায় চৈতালি ভোরে।
কোন আলোকের তীর্থ নীড়ে
এমন করে সন্ধ্যা নামে,
অঝোর ধারায় বৃষ্টি ঝরে?



