
শাহজালাল সুজন
রোজ নিশিতে বৃষ্টি হতো তোমার শহরে
উষ্ণ কবিতার পংক্তি গুলো চেয়ে থাকতো
নির্বাক দৃষ্টিতে গা ভেজাবে আকুতি প্রণয়ে।
তপ্ত খরার চৈতালি বাকরুদ্ধ মৌনতার হাসি
অচপল হয়ে খোলা জানালায় দাঁড়িয়ে
সিক্ততার অনুভবে অবিশ্রান্ত হতো।
হারিয়ে গেল কালের বিবর্তনে সময় ঘূর্ণনে
দিকবিদিক ঘড়ির কাঁটায় শুধু কম্পন—
বীভৎস রজনী এক মুঠো নিস্তব্ধ আলোছায়া
লেপ্টে আছে জীবন সায়াহ্নে বিষন্নতার দেয়াল।



